Thursday, July 2, 2026
spot_img
Homeএই মুহুর্তেহিরো আলমের ওপর হামলা: ১২ দূতাবাসের নিন্দা

হিরো আলমের ওপর হামলা: ১২ দূতাবাসের নিন্দা

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকার পশ্চিমা ১২ দেশের দূতাবাস।

বুধবার (১৯ জুলাই) এক যৌথ বিবৃতিতে দূতাবাসগুলো এই নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনও স্থান নেই। এ সময় ঘটনার পূর্ণ তদন্ত ও দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে তারা। আসন্ন নির্বাচনে যারা জড়িত থাকবেন, তারা যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করেন।

বিবৃ‌তি‌তে স্বাক্ষরকারী দূতাবাস ও হাইকমিশনগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, নরওয়ে, সুইজারল্যান্ড, সুইডেন এবং ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়