প্রাইম ভিশন ডেস্ক »
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শান্তিময় ত্রিপুরা ত্রিপুরা। তিনি বলেন, সকালে স্থানীয়রা জুমে কাজ করতে গেলে জার্মপ্লাজম এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় দুটি মরদেহ দেখতে পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশে খবর দেয়।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ দুই মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।


