Homeএই মুহুর্তেসয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমল

সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমল

প্রাইম ভিশন ডেস্ক »

নতুন করে আবার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম কমানোর কথা জানাল সরকার। দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম কমানোর এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

বাণিজ্যমন্ত্রী বলেন, চিনি, তেল আমদানি করতে হয়। সেটা নানা হিসাব করে মূল্য নির্ধারণ করা হয়। সয়াবিন তেলের দাম পাঁচ টাকা ও পাম তেলের দাম চার টাকা কমে যাবে আজ থেকে।

নতুন দর নির্ধারণের ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেল কিনতে খরচ হবে ১৬৯ টাকা, যা এতদিন ছিল ১৭৪ টাকা।

মন্ত্রী জানান, খোলা সয়াবিন এক লিটার বিক্রি হবে ১৪৯ টাকায়, যা এতদিন ছিল ১৫৪ টাকা। পাম তেল লিটারে চার টাকা কমে বিক্রি হবে ১২৪ টাকায়।

তিনি আরও জানান, খোলা চিনি প্রতি কেজি ১২০ ও প্যাকেটজাত চিনি ১৩৫ টাকা কেজিতে বিক্রি হবে

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়