Friday, July 3, 2026
spot_img
Homeএই মুহুর্তেনির্বাচনের উৎসবমুখর করতে প্রয়াসের ঘাটতি থাকবে না: সিইসি

নির্বাচনের উৎসবমুখর করতে প্রয়াসের ঘাটতি থাকবে না: সিইসি

প্রাইম ভিশন ডেস্ক »

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে আমাদের প্রয়াসের কোনো ঘাটতি থাকবে না। আমাদের আন্তরিকতায়ও বিন্দুমাত্র ঘাটতি থাকবে না।

শনিবার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে কাজী হাবিবুল আউয়াল বলেন, আপনাদের অভিজ্ঞতাগুলো আমরা শুনতে চাই। নির্বাচনের প্রস্তুতি কতটা সাফল্য হয়েছে। কোনোরকম ঘাটতি রয়েছে কি না। সে বিষয়ে খোলামেলা আপনাদের সঙ্গে আলোচনা করবো।

তিনি বলেন, আমরা বারবার করে বলেছি যে নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক বলতে আমরা জানি যে ভোটাররা ব্যাপক সংখ্যায় আসবে।

সিইসি আরো বলেন, এরকম বিষয়ে আপনাদের যে দায়িত্ব রয়েছে এবং নেই সেটাও আমরা পরিষ্কারভাবে জানাতে চেষ্টা করবো। আপনাদের যে দায়িত্ব থাকবে সেটা যেন প্রতিপালিত হয়, সে বিষয়ে আমাদের দিক থেকে দৃঢ় নির্দেশনা থাকবে।

মতবিনিময় সভায় অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সাবেক নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়