মঙ্গলবার, মে ৫, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেনতুন শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচার হচ্ছে : শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচার হচ্ছে : শিক্ষামন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক নিয়ে মিথ্যাচার হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাতীয় শিক্ষাক্রম ২০২২-এর বাস্তবায়ন’ বিষয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদরাসা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক নিয়ে মিথ্যাচার হচ্ছে। গত জানুয়ারিতে এরা সাম্প্রদায়িক উসকানি দেওয়ার লক্ষ্যে বই নিয়ে মিথ্যাচার করেছিল। এরা চায় না শিক্ষার্থীরা স্বাধীনভাবে শিখুক, চিন্তা করতে শিখুক, অনুসন্ধিৎসু হোক, মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তার চর্চা করুক। ওরা চায় মগজ ধোলাইয়ের শিক্ষাই চালু থাকুক’।

এ সময় মন্ত্রী শিক্ষাক্রম নিয়ে ছড়ানো বিভিন্ন ভুল তথ্যের সঠিক ব্যাখ্যা তুলে ধরেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়