প্রাইম ভিশন ডেস্ক »
দল জিতলো, নিজেও খুঁজে পেলেন ছন্দ; কিন্তু এদিনই পেলেন চোট। যে চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হলো বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে। ফিরে আসবেন ঢাকায়।
বিশ্বকাপে অবশেষে কাঙিক্ষত জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। টানা ছয় হারের পর জয়ের স্বাদ পেয়েছে দলটি। জয়ে ফেরার ম্যাচে ব্যাটে-বলে নেতৃত্ব দেন সাকিব আল হাসান, জেতেন ম্যাচসেরার পুরস্কারও। দল জিতলো, নিজেও খুঁজে পেলেন ছন্দ; কিন্তু এদিনই পেলেন চোট। যে চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হলো বাংলাদেশ অধিনায়ককে।
সোমবার বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। হারের অধ্যায়কে বিদায় বলার মিশনে বাংলাদেশ জেতে ৩ উইকেটে, ব্যাট হাতে সাকিব খেলেন ৬৫ বলে ৮২ রানের ইনিংস। এই ইনিংসটি খেলার সময় বাঁ হাতে তর্জনিতে চোট পেয়েছেন তিনি। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হবে না সাকিবের। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


