Homeএই মুহুর্তেশ্রমিক বিক্ষোভ থেকে আটক সবাই বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক বিক্ষোভ থেকে আটক সবাই বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

পোশাক খাতে যে অস্থিরতা চলছে- বিএনপির নেতাকর্মীরা তা উসকে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, বিএনপি সব জায়গায় (আন্দোলনে) ব্যর্থ হয়ে এই জায়গায় এসে সফলতা পাওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে মন্ত্রী দাবি করেছেন, পোশাক শ্রমিকদের বিক্ষোভ থেকে যাদেরকে আটক করা হয়েছে তারা বিএনপির অ্যাক্টিভিস্ট এবং এই তথ্য রয়েছে।

রবিবার (১২ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন কথা বলেন।

ন্যূনতম মজুরি নির্ধারণ করে দেওয়ার পরও পোশাক শ্রমিকদের আন্দোলন চলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে যে তথ্য আছে, প্রধানমন্ত্রী শ্রমিকদের ৫৬ দশমিক ২৫ শতাংশ মজুরি বাড়িয়েছেন। শ্রম মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী বিজিএমইর ব্যবসায়ীরা এই বেতন বাড়িয়েছেন—আট হাজার থেকে সাড়ে ১২ হাজার টাকা করেছেন।’

তিনি আরও বলেন, ‘তাদের অনেকেরই মনে সংশয় আছে, দ্বিধা আছে, এ রকম আমরা শুনতে পাচ্ছি যে, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড— এগুলোর কী হবে। নিশ্চয়ই গার্মেন্টস মালিকপক্ষ…তারাও তো ব্যবসা-বাণিজ্য করবেন। তারা এগুলো সব কিছুর সমাধান করবেন। সমাধান করার ক্ষেত্রটি আগুন না। সমাধান করার ক্ষেত্রটি ভাঙচুর না, রাস্তা অবরোধ করা না।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়