Homeমুল পাতাপ্রথমবার জনের বিপরীতে তামান্না

প্রথমবার জনের বিপরীতে তামান্না

প্রাইম ভিশন ডেস্ক »

তামিল সিনেমার জনপ্রিয় নাম তামান্না ভাটিয়া; যার অভিনয়ের ভক্ত তামিল থেকে শুরু করে ভারতজুড়ে। এবার সেই ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন তিনি। বলিউড তারকা জন আব্রাহামের সঙ্গে জুটি বেঁধে বড়পর্দা মাতাবেন বাহুবলী খ্যাত এই অভিনেত্রী।

গেল বছর সাসঙ্কা ঘোষের প্ল্যান এ প্ল্যান বি সিনেমায় অভিনয় করতে দেখা যায়। অভিনেতা রিতেশ দেশমুখের বিপরীতে খুব একটা সুবিধা করতে পারেননি। বক্স অফিসও ছিল নীরব। তবে চলতি বছরে তামান্না ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরিজ-২’ দিয়ে দারুণ আলোচনায় আসেন। বেশকিছু ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় তাকে। এ ছাড়া চলতি বছরটা তিনি নিজের করে নিয়েছেন কেবল একটি গান দিয়েই। রজনিকান্তের জেলার সিনেমায় দেখা যায় একটি আইটেম গানে। ‘কাভালিয়া’ শিরোনামের সেই গান মন ভরিয়েছে দর্শকের।

এবার তিনি নতুন বছরের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কাজ করতে যাচ্ছেন জন আব্রাহামের বিপরীতে।

সম্প্রতি বলিউডভিত্তিক গণমাধ্যম ফিল্মবিটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি অভিনয়টা হৃদয় দিয়ে ভালোবাসি। অভিনয় থেকে ২০২৩ সালটা অনেকটাই দূরে ছিলাম। র‍্যাম্প মডেলিং নিয়ে এ বছর আমার বেশি ব্যস্ততা ছিল। যেই শিডিউল আগে থেকেই ঠিক করা ছিল। এ বছর মডেলিংয়ে সময় দিলেও আগামী বছর আমাকে পুরোপুরি সিনেমায় দেখতে পাবে সবাই। যার পরিকল্পনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বলিউড অভিনেতা জন আব্রাহামের সঙ্গে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাটি ২০২৪ সালের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শুটিং শুরু হবে ডিসেম্বরের শেষের দিকে। আমার শিডিউল লক করা হয়েছে। আশা করি বিরতির পর দর্শককে ভালো কিছু উপহার দিতে পারব।’

অ্যাকশন ড্রামা ধাঁচের এ গল্পে জন-তামান্না ছাড়া আরও অভিনয় করতে দেখা যাবে সার্ভারি ওয়া ও অভিষেক ব্যানার্জিকে। সিনেমাটি পরিচালনা করবেন নিখিল আদবানি। হিন্দি ভাষায় এ সিনেমা নির্মাণে বাজেট ধরা হয়েছে ৮ কোটি রুপি।

এদিকে তামান্না ও বিজয় বার্মা নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে অনেক আগেই গণমাধ্যমে মতামত প্রকাশ করেছেন। জানিয়েছেন বর্তমানে তারা প্রেমের সম্পর্কে আছেন। বেশ ভালো সময়ই উপভোগ করছেন দুজন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়