Homeএই মুহুর্তেযারা বিদেশে বসে গুজব ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করা হয়েছে: তথ‌্যমন্ত্রী

যারা বিদেশে বসে গুজব ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করা হয়েছে: তথ‌্যমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলে‌ছেন, বিদেশে বসে অনেকে গুজব ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করা হয়েছে।

তি‌নি ব‌লেন, বিদেশ থেকে অনেকে গুজবের ডালপালা ছড়াচ্ছে। সজীব ওয়াজেদ জয়কে নিয়েও গুজব ছড়ানো হয়েছে যে, তিনি আমেরিকায় নেই। যারা বিদেশে বসে গুজব ছড়াচ্ছে, দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের গুজব প্রতিরোধ সেল এবং ফ্যাক্টস চেকিং কমিটির সঙ্গে বৈঠক শেষে অনু‌ষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ ব‌লেন, আগামী সংসদে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বাংলাদেশে বাধ্যতামূলকভাবে নিবন্ধন নিতে আইন হবে।

গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সঙ্গে সরকার আলোচনা করছে কি-না? সাংবা‌দিকদের এমন প্রশ্নের জবা‌বে তথ্যমন্ত্রী বলেন, সেটাও একটা বড় প্রতিবন্ধকতা। ভারত আইন করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের সব সার্ভিস প্রোভাইডারের সেখানে নিবন্ধিত হতে হবে। ইউরোপীয় ইউনিয়ন আইন করেছে, সেখানে নিবন্ধিত হতে হবে। যুক্তরাজ্য আইন করেছে, সেখানে নিবন্ধিত হতে হবে। অন্যান্য দেশে আইন করেছে। আমাদের দেশে এখনো আইনটি হয়নি।

তিনি বলেন, আমরা তাদের (সামাজিক যোগাযোগ মাধ্যম) সঙ্গে আলোচনা করছি, বারবার তাগাদা দিচ্ছি। এখানে অফিস করার জন্য বলছি, বাংলাদেশে আইনের নিবন্ধিত হওয়ার জন্য বলছি। তবে তাদের এখানে নিবন্ধিত হতেই হবে, সেই বাধ্যবাধকতা আরোপ করা আইনটি এখনো করা হয়নি। সেটি করার প্রয়োজনীয়তা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়