প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম–১১ বন্দর–পতেঙ্গা আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি এম এ লতিফ। এই একই আসন থেকে আব্দুল লতিফের ছেলে ব্যবসায়ী ওমর হাজ্জাজ প্রার্থী হিসেবে তার মনোনয়ন সংগ্রহ করেছেন। তিনি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। ২০২৩-২০২৫ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন। ওমর হাজ্জাজ রিলায়েন্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী।
মঙ্গলবার ২৮ নভেম্বর চেম্বার সভাপতি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, নৌকার প্রার্থীর সঙ্গে দলীয় নেতাকর্মীদের দ্বন্দ প্রকাশ্যে চলে এসেছে।
চট্টগ্রাম-১১ আসনে এখন পর্যন্ত ১৪ জন প্রার্থী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
লতিফ ২০০৮ সাল থেকে এই আসনের সংসদ সদস্য। ২০০৮ সালে মনোনয়ন পাওয়ার আগে আওয়ামী লীগের রাজনীতিতে তাকে সক্রিয় থাকতে দেখা যায়নি। ২০১৩ সালে লতিফ নগর আওয়ামী লীগ কমিটির সদস্য পদ পান।
এবার ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন নগর আওয়ামী লীগের দুই সহসভাপতি খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।


