Homeএই মুহুর্তেচবির ভর্তি পরীক্ষা ২ মার্চ

চবির ভর্তি পরীক্ষা ২ মার্চ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী বছরের ২ মার্চ থেকে শুরু হয়ে চলবে ১০ মার্চ পর্যন্ত।  রোববার রাত ১০টায় অনুষ্ঠিত ডিনস কমিটির বেঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন অনুষদের ডিনরা।

এ সময় অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সভায় সভাপতিত্ব করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এ সভায় চবির ডিনবৃন্দ, আইসিটির পরিচালক ও প্রক্টর উপস্থিত ছিলেন।

জানা যায়, ভর্তি পরিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩–২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ভর্তি পরীক্ষার পরই এটা নিয়ে কথা উঠেছে। ভর্তি কমিটির সদস্যরা এ ব্যাপারে ইতিবাচক মতামত দিয়েছেন। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ।

বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হলে পরীক্ষার্থীদের অনেক কষ্ট কমে যাবে। যাতায়াত ও অতিরিক্ত অর্থ ব্যয়ও অনেকটা কমে যাবে। এমনটাই মন্তব্য অভিভাবকদের। তবে এটাকে আবার চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়