Sunday, June 28, 2026
spot_img
Homeএই মুহুর্তেবাংলাদেশে সম্ভাব্য ‘আরব বসন্ত’ নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

বাংলাদেশে সম্ভাব্য ‘আরব বসন্ত’ নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

প্রাইম ভিশন ডেস্ক »

রাশিয়া সম্প্রতি অভিযোগ করে, বাংলাদেশে নির্বাচনের পর আরব বসন্তের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথু মিলারকে প্রশ্ন করা হয়। মিলার এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি। যথারীতি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আশা করে যুক্তরাষ্ট্র, এমনটাই মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারী মিলারকে বলেন, ১৯ ডিসেম্বর ঢাকাগামী একটি এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে অগ্নিসংযোগকারীরা অগ্নিসংযোগ করলে এক নারী ও তিন বছরের শিশুসহ চারজন নিহত হন। বাইডেন প্রশাসন কি ক্ষতিগ্রস্তদের এ ধরনের অগ্নিসংযোগের শিকার হওয়ার বিষয়ে উদ্বিগ্ন?

উত্তরে মিলার বলেন, আমি এই নির্দিষ্ট ঘটনার বিষয়ে জানি না এবং এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।

একই প্রশ্নকারী দ্বিতীয় প্রশ্ন করেন, সম্প্রতি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জনগণের ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য সন্তোষজনক না হলে আরব বসন্তের মতো পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হতে পারে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?

উত্তরে মুখপাত্র মিলার বলেন, আমরা বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সমর্থন করি এবং এর চেয়ে বেশি বলার মতো আমার আর কোনো মন্তব্য নেই।

১৫ ডিসেম্বর বাংলাদেশ বিষয়ে এক বিবৃতি দেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। সেই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক মনে না হলে ‘আরব বসন্তে’র মতো করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। এমন আশঙ্কার গুরুতর ভিত্তি রয়েছে যে, আগামী সপ্তাহগুলোয় পশ্চিমা শক্তিগুলোর পক্ষে অসুবিধাজনক বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানা রকমের অবরোধ আরোপ করা হতে পারে।

বিবৃতিতে বাংলাদেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের উস্কানিমূলক কর্মকাণ্ডের সরাসরি সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের শিল্প খাতের গুরুত্বপূর্ণ অংশগুলোর ওপর আঘাত আসতে পারে। সেই সঙ্গে কিছু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে নাগরিকদের গণতান্ত্রিক রায় প্রদানে বাধাদানের তথ্যপ্রমাণহীন অভিযোগ তুলে পদক্ষেপ নেওয়া হতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়