প্রাইম ভিশন ডেস্ক »
আগামী বছরের অর্থাৎ ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
পরীক্ষার সময়সূচী (রুটিন) আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পরীক্ষার সময়সূচী প্রস্তুত করা হয়েছে। আজ তা প্রকাশ করা হবে।
২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ এপ্রিল। এতে অংশ নেয় ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী।


