Saturday, June 27, 2026
spot_img
Homeএই মুহুর্তেতালা ভেঙে দলীয় কার্যালয়ে ঢুকেছে বিএনপি নেতাকর্মীরা

তালা ভেঙে দলীয় কার্যালয়ে ঢুকেছে বিএনপি নেতাকর্মীরা

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আজ (বৃহস্পতিবার) বিকাল তিনটায় দলটির স্থায়ী কমিটির সদস্যগণ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন।

দুই মাস ১৩ দিন পর আজ (বৃহস্পতিবার) সকালে তালা ভেঙে রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেছে বিএনপির নেতা-কর্মীরা।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কিছু নেতা-কর্মী সকাল ১০ টা ৪২ মিনিটে কার্যালয়ের বন্ধ গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময়ে নেতা-কর্মীরা সরকার বিরোধী নানা শ্লোগান দিতে থাকেন।

রিজভী বলেন, ”আমাদের যুবদলের একজন নেতা ও একজন প্রবীণ সাংবাদিক হত্যার মধ্য দিয়ে এক ভয়াবহ নিপীড়নের তান্ডব শুরু হয়। গত ২৮ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশ পন্ড করে পুলিশ এক নারকীয় তান্ডব চালিয়ে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছিল। এই দুই মাসের অধিক সময় পুলিশ কাউকে এখানে ঢুকতে দেয়নি এবং আশেপাশে ভিড়লেও তাদেরকেও আটক করে নিয়ে গেছে।”

রিজভী আরও বলেন, “আমরা আমাদের প্রিয় কেন্দ্রীয় কার্যালয়ে এখন ঢুকেছি। পুলিশের কাছে চাবি চাওয়ার পরেও আমাদেরকে চাবি দেয়া হয়নি। পরে কর্মীরা তালা ভাঙে এবং আমরা এই কার্যালয়ে আমরা প্রবেশ করি।”

”দেশের একটি নিয়মতান্ত্রিক কার্যকর রাজনৈতিক দল বিএনপি। এই দল বার বার রাষ্ট্র পরিচালনা করেছে অত্যন্ত সুনামের সাথে, দক্ষতার সাথে। সেই দলের প্রধান কার্যালয় একটি মাফিয়াতন্ত্র, একটি মাফিয়া সরকার বন্ধ করে রেখেছে। সুতরাং পুলিশ চাবি না দেয়াতে তালা ভেঙে আমরা ঢুকেছি”, যোগ করেন রিজভী।

রিজভী জানান, আজ বিকাল তিনটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যগণ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন।

এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে প্রবেশ করলে দেখা যায়, পুরো কার্যালয় ধুলোবালির স্তুপ জমেছে। কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন কক্ষগুলো এলোমেলোভাবে পড়ে আছে চেয়ার টেবিল, কাজগপত্র, পত্রিকা প্রভৃ

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়