Homeএই মুহুর্তেআদালতে গেলেন প্রার্থিতা বাতিল হওয়া মোস্তাফিজুর

আদালতে গেলেন প্রার্থিতা বাতিল হওয়া মোস্তাফিজুর

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এদিন আদালতে ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। এছাড়া মোস্তাফিজের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসমা জলিল।

এর আগে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদকে ধমকানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

একাধিক সূত্রে জানা যায়, নিজের কর্মীকে আটক করায় বাঁশখালী থানায় ওসির কার্যালয়ে এসে তাকে ধমকান একাদশ জাতীয় সংসদের এমপি মোস্তাফিজ। এছাড়াও একাধিক অভিযোগে কয়েকবার তাকে শোকজ করে ইসি। সব মিলিয়ে ৭ জানুয়ারি, অর্থাৎ ভোটের দিন বিকেল ৩টা ৪৫ মিনিটে তার প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত নেয় ইসি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়