প্রাইম ভিশন ডেস্ক »
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শপথ গ্রহণ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এরই মধ্যে জানা গেছে প্রধানমন্ত্রীসহ ৩৭ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী নাম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এদিকে, নতুন মন্ত্রিসভার তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি সদস্য ঢাকা বিভাগের। প্রধানমন্ত্রীসহ এই বিভাগের সদস্য সংখ্যা ১৫ জন। এর পরেই ৯ সদস্য নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এছাড়া মন্ত্রিসভায় সিলেটের বিভাগের তিনজন, বরিশাল বিভাগের দুই, খুলনা বিভাগের দুই, ময়মনসিংহ বিভাগের দুই, রাজশাহী বিভাগের দুই ও রংপুর বিভাগের দুইজন স্থান পেয়েছেন।
মন্ত্রিসভার ঢাকা বিভাগের ১৫ সদস্য হলেন-
গোপালগঞ্জ-৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গাজীপুর-১: আ ক ম মোজাম্মেল হক।
ঢাকা-১২: আসাদুজ্জামান খান কামাল।
গোপালগঞ্জ-১: মুহাম্মদ ফারুক খান।
ঢাকা-৯: সাবের হোসেন চৌধুরী।
ঢাকা-১৩: জাহাঙ্গীর কবির নানক।
নরসিংদী-৪: নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
ফরিদপুর-১: মো. আবদুর রহমান।
গাজীপুর-৪: সিমিন হোসেন রিমি।
কিশোরগঞ্জ-৬: নাজমুল হাসান।
ঢাকা-৩: নসরুল হামিদ।
ঢাকা-১৭: মোহাম্মদ আলী আরাফাত।
গাজীপুর-৩: রুমানা আলী।
রাজবাড়ী-২: মো. জিল্লুল হাকিম।
টাঙ্গাইল-৬: আহসানুল ইসলাম।
চট্টগ্রাম বিভাগের ৯ সদস্য হলেন-
নোয়াখালী-৫: ওবায়দুল কাদের।
চট্টগ্রাম-৭: মোহাম্মদ হাছান মাহমুদ।
চাঁদপুর-৩: দীপু মনি।
কুমিল্লা-৯: মো. তাজুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া-৪: আনিসুল হক।
ব্রাহ্মণবাড়িয়া-৩: র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট)।
চট্টগ্রাম-৯: মহিবুল হাসান চৌধুরী।
কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি)।
বরিশাল বিভাগের ২ সদস্য হলেন-
বরিশাল-৫: জাহিদ ফারুক।
পটুয়াখালী-৪: মহিব্বুর রহমান।
খুলনা বিভাগের ২ সদস্য হলেন-
খুলনা-৫: নারায়ণ চন্দ্র চন্দ।
মেহেরপুর-১: ফরহাদ হোসেন।
ময়মনসিংহ বিভাগের ২ সদস্য হলেন-
জামালপুর-২: মো. ফরিদুল হক খান।
ময়মনসিংহ-৯: আবদুস সালাম।
সিলেটের বিভাগের ৩ সদস্য হলেন-
মৌলভীবাজার-৪: মো. আবদুস শহীদ।
সিলেট-২: শফিকুর রহমান চৌধুরী।
সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট)।
রাজশাহী বিভাগের ২ সদস্য হলেন-
নওগাঁ-১: সাধন চন্দ্র মজুমদার।
নাটোর-৩: জুনাইদ আহমেদ পলক।
রংপুর বিভাগের ২ সদস্য হলেন-
দিনাজপুর-৪: আবুল হাসান মাহমুদ আলী।
দিনাজপুর-২: খালিদ মাহমুদ চৌধুরী।


