সোমবার, মে ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচীন-বাংলাদেশ সহযোগিতা আরও বাড়বে: চীনা রাষ্ট্রদূত

চীন-বাংলাদেশ সহযোগিতা আরও বাড়বে: চীনা রাষ্ট্রদূত

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশের নতুন সরকারের সাথে চীন আগামী ৫ বছর সহযোগিতা আরও বাড়াবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

চীনা রাষ্ট্রদূত বলেন, চীন-বাংলাদেশ সহযোগিতা সম্পর্ক আরও জোরদার হবে। আইনশৃঙ্খলা বাহিনী এক সাথে কাজ করবে। দুই দেশের পরিবেশ আলাদা। তবুও আইনশৃঙ্খলা বাহিনীর সম্পর্ক সুন্দর রাখা গুরুত্বপূর্ণ।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ কারণেই নির্বাচনের পরে এখনো পর্যন্ত বিশ্বের কোনো দেশ নির্বাচন নিয়ে বিরূপ মন্তব্য করেনি। বিদেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক সব সময় বজায় থাকবে বলেও জানান তিনি।

মন্ত্রী জানান, বাংলাদেশ ও চীন যৌথভাবে সাইবার নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে একসাথে কাজ করবে। বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও আধুনিকায়ন করতে, চীন উন্নত প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছে। এরইমধ্যে সে প্রক্রিয়া শুরু হয়েছে। যারা প্রশিক্ষণ নেবেন, তাদের একটি তালিকাও দেওয়া হয়েছে চীনকে।

এসময় আসাদুজ্জামান খানকে চীনের পক্ষ থেকে ‘গ্রেট ওয়াল কমেমোরেটিভ’ পদক তুলে দেন রাষ্ট্রদূত।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়