Monday, June 29, 2026
spot_img
Homeএই মুহুর্তে৬৫ যুদ্ধবন্দী নিয়ে রাশিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত

৬৫ যুদ্ধবন্দী নিয়ে রাশিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত

প্রাইম ভিশন ডেস্ক »

রাশিয়ার বেলগরোডে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়তে উদ্ধৃত করে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ।

মন্ত্রণালয় জানায়, রুশ ইলিউশিন আইএল-৭৬ মডেলের সামরিক পরিবহন বিমান বিধব্সত হয়েছে। সেখানে ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি ছিল। ছয়জন ক্রু এবং তিনজন যাত্রীও ছিল।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, স্থানীয় সময় বুধবার সকাল ১১টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। কেউ বেঁচে আছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

কর্তৃপক্ষ এই বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানের চেষ্টা করছে। ঘটনাস্থলে বিশেষ এক সামরিক কমিশন পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ভিশেস্লাভ ভলোদিন এই বিধ্বস্তের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। তিনি বলেন, ইউক্রেনীয় সেনারা গুলি করে একে ভূপাতিত করেছে।

তবে ইউক্রেনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়