শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেরাজনৈতিক বন্দিদের মুক্তির আহ্বান জাতিসংঘের

রাজনৈতিক বন্দিদের মুক্তির আহ্বান জাতিসংঘের

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশে বিনা অভিযোগে আটক রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে রাজনৈতিক মতপ্রকাশের কারণে কারও জেলে যাওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছে সংস্থাটি।

সোমবার (২৯ জানুয়ারি) নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেছেন।

এ দিন এক সাংবাদিক ডুজারিকের কাছে জানতে চান, বাংলাদেশে অভিযোগ কিংবা বিনা অভিযোগে আটক সকল রাজনৈতিক নেতাকর্মীর অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। এভাবে গ্রেপ্তার রাখা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক। মানবাধিকার কমিশনের এই আহ্বানের সঙ্গে জাতিসংঘের মহাসচিব কি একাত্মতা পোষণ করেন? আপনি জানেন, বাংলাদেশে ২৫ হাজার রাজনৈতিক নেতাকর্মীর অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।

উত্তরে স্টিফেন ডুজারিক বলেন, নীতিগতভাবে আমরা কাউকে আটক রাখার বিরোধী। আমরা বিশ্বাস করি নিজস্ব রাজনৈতিক মতামত প্রকাশের কারণে মানুষকে কোনোভাবেই জেলে পাঠানো উচিত নয়। বিশেষ করে কারও বিরুদ্ধে অভিযোগ না থাকলে তাদের মুক্তি দেওয়া উচিত।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়