শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেবাসায় ফিরেছেন মঈন খান : পুলিশ

বাসায় ফিরেছেন মঈন খান : পুলিশ

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে আটকের অভিযোগ অস্বীকার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে ডিএমপি সূত্র।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টার পর ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মো. শাহজাহান  বলেন, ‘মঈন খান তার বাসায় চলে গেছেন।’

ডিসি শাহজাহান আরও বলেন, ‘তাকে (মঈন খান) পুলিশ আটক বা গ্রেপ্তার করেনি।’

এর আগে রাজধানীতে বিএনপি আয়োজিত কালো পতাকা মিছিল থেকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে আটক করেছে পুলিশ– অভিযোগ করেন দলটির মিডিয়া সেল সদস্য শায়রুল কবীর খান।

তিনি জানান, মঈন খানকে দুপুরের দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানের সামনে থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়।

বাসায় ফেরার ব্যাপারে মঈন খানের ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন ভূইয়া মিল্টন বলেন, ‘পুলিশ বলেছে কালো পতাকা মিছিলের অনুমতি না থাকায় মঈন খানকে থানায় আনা হয়েছিল। এখন আপনারা বাসায় যেতে পারেন।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়