Friday, June 26, 2026
spot_img
Homeএই মুহুর্তেঅতিরিক্ত আইজিপি হলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়

অতিরিক্ত আইজিপি হলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়

প্রাইম ভিশন ডেস্ক »

পুলিশের ডিআইজি (উপপুলিশ মহাপরিদর্শক) পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়েল জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মাহাবুবুর রহমান শেখ স্বাক্ষরিত দুই প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

পদোন্নতি পাওয়া ১৪ জনের মধ্যে চার জনকে সরাসরি ও ১০ জনকে সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়কে সুপার নিউমারারি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা স্বপদে থেকেই দায়িত্ব পালন করবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়