Friday, June 26, 2026
spot_img
Homeএই মুহুর্তেসারাদেশের জিআই পণ্য তালিকাভুক্ত করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট

সারাদেশের জিআই পণ্য তালিকাভুক্ত করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট

প্রাইম ভিশন ডেস্ক »

সরকারি স্বীকৃতির জন্য আবেদন করা বাংলাদেশের সব অঞ্চলের জিআই (জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন) পণ্যের তালিকা করতে শিল্প মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

১৯ মার্চের মধ্যে এ তালিকা আদালতে দাখিল করতে হবে। এ সংক্রান্ত এক রিট আবেদনের উপর প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া জিআই পণ্যের তালিকা তৈরি ও রেজিস্ট্রেশনে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বাণিজ্য সচিব, কৃষি সচিব, সংস্কৃতি সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারোওয়াত সিরাজ শুক্লা।

এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশের সব জিআই পণ্যের তালিকা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন টাঙ্গাইলের মেয়ে ব্যারিস্টার সারোওয়াত সিরাজ শুক্লা।

সম্প্রতি কয়েকশ বছরের পুরোনো টাঙ্গাইল শাড়িকে নিজেদের দাবি করে জিআই (জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন) পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। তারপর বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে শিল্প মন্ত্রণালয়।

ভারত টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিলে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা শুরু হয়।

তখনই দেশি জিআই পণ্যের তালিকা তৈরি করার বিষয়টি সামনে আসে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়