Wednesday, July 1, 2026
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে সুগার মিলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

চট্টগ্রামে সুগার মিলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী উপজেলার মইজ্জারটেকের একটি সুগার মিলে আগুন লেগেছে। সোমবার (৪ মার্চ) বিকাল ৩টা ৫৫ মিনিটে এই ওই আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (চট্টগ্রাম) আব্দুল মালেক।

তিনি বলেন, ‘আমাদের তিনটি স্টেশনের ৬টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। অতিরিক্ত ফোর্স হিসেবে আগ্রাবাদ স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছে।’

এর আগে শুক্রবার বাকলিয়া এক্সেস রোডে অবস্থিত হিমাগারে আগুন লাগে। দীর্ঘ ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়