Homeএই মুহুর্তেচট্টগ্রামে চিনির গুদামের আগুন নেভেনি

চট্টগ্রামে চিনির গুদামের আগুন নেভেনি

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় এস আলম চিনি পরিশোধন কারখানায় লাগা আগুন মঙ্গলবারও জ্বলতে দেখা যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

চট্টগ্রামে এস আলম গ্রুপের চিনি পরিশোধন কারখানার গুদামে লাগা আগুন পুরোপুরি নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। সোমবার (৪ মার্চ) বেলা ৩টা ৫৫ মিনিটে লাগা আগুন ৪৫ ঘণ্টা পেরিয়ে গেলেও সম্পূর্ণ নেভানো যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বুধবার দুপুর ২টা) গুদামের ভেতরে আগুন জ্বলছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সূত্র। তবে মঙ্গলবার সকাল থেকেই আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (চট্টগ্রাম) মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘আগুন এখনও পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি। গুদামের ভেতরে এখনও আগুন জ্বলছে। পুরোপুরি নির্বাপণ করতে আরও কিছু সময় লাগবে। আগুন নেভানোর জন্য আমাদের কাছে সম্ভাব্য যত কৌশল ছিল সব রকম চেষ্টা করেছি। ফোম চার্জ করেছি, অনবরত পানি ছিটিয়ে যাচ্ছি, কিন্তু চিনির আগুন হওয়ায় এখনও নির্বাপণ করা সম্ভব হয়নি।’

এর আগে সোমবার বেলা ৩টা ৫৫ মিনিটে কারখানাটির এক নম্বর গুদামটিতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের ৯টি স্টেশনের ১৪টি ইউনিট কাজ শুরু করে। কিন্তু এরপরেও আগুন নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা কাজ শুরু করেন।

।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়