Homeএই মুহুর্তে‘টাকা না দিলে নাবিকদের একে একে মেরে ফেলা হবে’

‘টাকা না দিলে নাবিকদের একে একে মেরে ফেলা হবে’

প্রাইম ভিশন ডেস্ক »

‘যদি তাদের টাকা না দেওয়া হয়, তাহলে তারা আমাদের একে একে মেরে ফেলবে’।

গতকাল মঙ্গলবার রাতে স্ত্রীকে পাঠানো একটি অডিও বার্তায় কথাগুলো বলছিলেন ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর প্রধান কর্মকর্তা (চিফ অফিসার) মো. আতিক উল্লাহ।

জলদস্যুরা তাদের কাছ থেকে ফোন কেড়ে নেওয়ার আগে আতিক উল্লাহ তার স্ত্রীকে এ বার্তা পাঠান।

আতিক উল্লাহকে আরও বলতে শোনা যায়, এই মেসেজ সবার কাছে জানিয়ে দিও। তারা আমাদের সবার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নিচ্ছে। তাদের যদি টাকা দেওয়া না হয়, তাহলে তারা একজন একজন করে আমাদের মেরে ফেলবে। যত তাড়াতাড়ি টাকা দেওয়া হবে, তারা তত তাড়াতাড়ি আমাদের ছেড়ে দেবে। এই বার্তাটা সবদিকে পৌঁছে দিও।’

আরেকটি অডিও বার্তায় আতিকউল্লাহ খানকে বলতে শোনা যায়, ‘৫০ জন জলদস্যু আমাদের ঘিরে রেখেছে। তারা এখনও আমাদের কোনো ক্ষতি করেনি। কিন্তু আমাদের বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের জাহাজে ২০–২৫ দিনের রসদ (খাবার) আছে। ২০০ টন বিশুদ্ধ পানি আছে। আর জাহাজে রয়েছে ৫৫ হাজার টন কয়লা।’ রসদ যাতে দ্রুত ফুরিয়ে না যায়, সে জন্য অপ্রয়োজনে ব্যবহার না করার জন্য সবাইকে জানানো হয়েছে।

গতকাল সন্ধ্যা ৬টার পর থেকে জাহাজে থাকা নাবিকদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

গতকাল দুপুর ১ টা ৪০ মিনিটে হোয়াটসঅ্যাপে আরেকটি বার্তা পাঠান জিম্মি ডেক ক্যাডেট সাব্বির হোসাইন। তিনি লিখেন, ‘প্লিজ আমাদের বাঁচান। সোমালিয়ান জলদস্যুরা আমাদের জাহাজ এমভি আব্দুল্লাহর ওপর চড়াও হয়েছে। তাদের হাতে রয়েছে ভারি অস্ত্রশস্ত্র’।

গতকাল বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর নিয়ন্ত্রণ নেয়। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। জলদস্যুদের কবলে পড়া চট্টগ্রামের কবির গ্রুপের এই জাহাজটি পরিচালনা করছে গ্রুপটির সহযোগী সংস্থা এস আর শিপিং লিমিটেড।

জাহাজে আতিক উল্লাহসহ ২৩ বাংলাদেশি নাবিক রয়েছেন। তাদের জিম্মি হওয়ার খবরে স্বজনদের উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে।

আতিকের বাড়ি চন্দনাইশের বরকল এলাকায়। মা, স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তিনি থাকেন শহরের নন্দনকানন এলাকায়। ২০১৭ সালে আতিকের বাবা মারা যান। এর পর তিনিই সংসারের হাল ধরেন। তার ছোট ভাই এখনও পড়াশোনা করছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়