Homeএই মুহুর্তেভারতের নির্বাচনের পর দিল্লি যাবেন শেখ হাসিনা

ভারতের নির্বাচনের পর দিল্লি যাবেন শেখ হাসিনা

প্রাইম ভিশন ডেস্ক »

ভারতের আসন্ন নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিতে সফরে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (৩ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর ভারত সফরের কথা রয়েছে, এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফরে যাবেন। তবে ভারতের নির্বাচনের পরে। সেটা কখন হবে সেটি নিয়ে কোনো আলোচনা অফিসিয়াল লেভেলে হয়নি। আপনি যে সংবাদটি পত্রিকায় দেখেছেন, আমিও দেখেছি।

কাতারের আমিরের বাংলাদেশ সফর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটি এখনো বলার সময় আসেনি। আমরা সেটি নিয়ে ব্রিফ করবো।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়