Homeএই মুহুর্তেচট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনায় প্রশিক্ষণ বিমান, ২ পাইলট আহত

চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনায় প্রশিক্ষণ বিমান, ২ পাইলট আহত

প্রাইম ভিশন ডেস্ক »

বৃহস্পতিবার (৯ মে) বেলা ১১টার দিকে পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত দুই পাইলটের নাম পরিচয় যায়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের উপকমিশনার শাকিলা সোলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের অদূরে অবস্থিত বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে প্রশিক্ষণ শেষে নামার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় জরুরি অবতরণের আগে বিমানটির চাকার নিচের অংশে আগুন ধরে যায়। পরে পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বিমানটি অবতরণ করা হয়। এ ঘটনায় দুই পাইলট আহত হয়েছেন।

তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান উপকমিশনার শাকিলা সোলতানা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়