Homeএই মুহুর্তেপতেঙ্গাকে পর্যটকবান্ধব জোন হিসেবে গড়ে তোলা হবে

পতেঙ্গাকে পর্যটকবান্ধব জোন হিসেবে গড়ে তোলা হবে

মতবিনিময়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান

প্রাইম ভিশন ডেস্ক »

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান বলেন পতেঙ্গা সী-বিচকে দৃষ্টিনন্দন করতে বিচ ম্যানেজমেন্ট কমিটি কর্তৃক নেয়া হয়েছে মহাপরিকল্পনা। পর্যটকদের সমুদ্রের সৌন্দর্য আকৃষ্ট করতে বিচের দোকানগুলোকে সী সাইড থেকে সরিয়ে কান্ট্রি সাইডে নির্দিষ্ট মাপ অনুযায়ী স্থানান্তর করাসহ পতেঙ্গাকে পর্যটকবান্ধব জোন হিসেবে গড়ে তোলা হবে।

আজ চট্টগ্রাম বিচ ম্যানেজমেন্ট কমিটির সাথে পতেঙ্গা সী-বিচের দোকানদার ও ব্যবসায়ীদের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সী বিচে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মালেক।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মালেক বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক ডিসি পার্ক থেকে পতেঙ্গা সী-বিচ পর্যন্ত বিশ্বমানের পর্যটন জোন হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরো বলেন পর্যটকদের সুবিধা সম্বলিত অবকাঠামো নির্মাণ, সৈকতের দোকানসমূহ সুশৃঙ্খল ও পুনর্বাসন করা, টয়লেট, শৌচাগার, চেন্জিং রুম ও ক্যাফেটেরিয়া নির্মাণের ব্যবস্থা গ্রহণ, ফটোগ্রাফারসহ বিভিন্ন সেবা প্রদানকারীদের সংখ্যা নির্দিষ্টকরণ, সাময়িক পরিচয়পত্র প্রদান, সেবামূল্য নির্ধারণ, সার্বক্ষণিক নিরাপত্তা বজায় রাখার জন্য টুরিস্ট পুলিশের অফিস নির্মাণের ব্যবস্থা গ্রহণ ও বিচ সংশ্লিষ্ট এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনয়ন করা হবে।

সভায় চট্টগ্রাম বিচ ম্যানেজমেন্ট কমিটি সদস্য মো. তৌহিদুল আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার (এসএএফ), আসিফ মাহমুদ গালিব সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার উদ্দিন, ব্যবস্থাপক, হোটেল মোটেল সৈকত, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, চট্টগ্রাম ও সদস্যসচিব, বিচ ম্যানেজমেন্ট কমিটি, চ্যানেল আইয়ের ব্যুরো চিফ চৌধুরী ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়