প্রাইম ভিশন ডেস্ক »
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইক থেকে ৩১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের ৯৪.৭ কিলোমিটার গভীরে।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইক থেকে ৩১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের ৯৪.৭ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্নস্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এ স্বল্পমাত্রার ভূমিকম্প।
বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক চার। এর গভীরতা ছিল ৯৪ দশমিক সাত কিলোমিটার।
ভূমিকম্পটির উপত্তিস্থল মিয়ানমার বলে জানায় সংস্থাটি।