শনিবার, মে ২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেসরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশনা চেয়ে রিট

সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশনা চেয়ে রিট

প্রাইম ভিশন ডেস্ক »

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে একটি রিট করা হয়েছে।

সোমবার (১ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টে রিট আবেদনটি করেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন।

রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস বলেন, ‘সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব আইনে উল্লেখিত যথাযথ নিয়মে কর্তৃপক্ষের কাছে দাখিলের পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটটি করেছি। আগামীকাল এই রিটের শুনানি হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়