Homeএই মুহুর্তেবুধবার খুলছে প্রাথমিক স্কুল

বুধবার খুলছে প্রাথমিক স্কুল

প্রাইম ভিশন ডেস্ক »

গত ১৩ জুন শুরু হয় চলতি বছরের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি। মোট ২০ দিনের ছুটি শেষে সারাদেশে প্রাথমিক স্কুল খুলছে আগামীকাল বুধবার।

শিক্ষাপঞ্জি হিসেবে আজ ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। ঈদুল আজহা ও গ্রীষ্মকাল মিলিয়ে টানা এমন বন্ধের পর আগামীকাল (৩ জুলাই) যথারীতি ক্লাস শুরু হবে।

শিখন ঘাটতি পোষাতে মাধ্যমিকে ঘোষিত ছুটি এক সপ্তাহ কমিয়ে গত ২৬ জুন থেকে খুলে দেওয়া হয়েছে স্কুল কলেজ। তবে প্রাথমিকে পূর্বঘোষিত ছুটি বহাল রাখা হয়।

এদিকে স্কুল এমন এক সময়ে খুলছে যখন সারা দেশে মুষলধারে বৃষ্টি এবং সিলেটে বন্যা হচ্ছে। তবে এসব কারণে স্কুল খোলায় কোনো প্রভাব ফেলবে না জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, বন্যা ও অতি বৃষ্টির কারণে স্কুলের ছুটি বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই। ছুটি সংক্ষিপ্ত করার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো, পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে। এছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটি কমানো হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়