Homeএই মুহুর্তেসাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর আশুলিয়া থানার হত্যাচেষ্টার অভিযোগে করা এক মামলায় গ্রেফতার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি শাফি মুদ্দাসির খান জ্যোতির সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া রিমান্ডের আবেদন করেন। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি হবে।

গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে জ্যোতিকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আজ তাকে আদালতে পাঠানো হয়।

গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে মো. রবিউল সানি নামে একজন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।

মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। মামলাটির ৪নং এজাহারনামীয় আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে জ্যোতি।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ড. ফেরদৌস জামান, সাবেক সদস্য ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ্র, ড. মো. সাজ্জাদ হোসেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়