বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেসারাদেশে ভারী বৃষ্টির আভাস, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সারাদেশে ভারী বৃষ্টির আভাস, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রাইম ভিশন ডেস্ক »

বঙ্গোপসাগরে লঘুচাপ থাকায় সারাদেশে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে সরকারি সংস্থাটি।

বুধবার (২৫ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ ওডিশা লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগররে প্রবল অবস্থায় রয়েছে।

এর প্রভাবে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারেও বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টির প্রবণতা কমতে পারে বলে জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়