বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তে৭ ভারতীয় বিমানে বোমা হামলার হুমকি, জরুরি অবতরণ

৭ ভারতীয় বিমানে বোমা হামলার হুমকি, জরুরি অবতরণ

প্রাইম ভিশন ডেস্ক »

কয়েক ঘণ্টার ব্যবধানে মঙ্গলবার সাতটি ভারতীয় বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তার মধ্যে আমেরিকাগামী একটি বিমান জরুরি অবতরণ করেছে কানাডায়।

মঙ্গলবার দুপুর ১২টা ২৫ মিনিটে ভারতের জয়পুর থেকে বেঙ্গালুরু রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কিন্তু মাঝ আকাশে বোমা হামলার হুমকি দেওয়া ফোন পায়।

তড়িঘড়ি করে অযোধ্যা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানোর পরেও কোনও বোমার সন্ধান পাওয়া যায়নি। খবর আনন্দবাজার পত্রিকার।

এরপর দিল্লি থেকে শিকাগোগামী আরও একটি এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক ফ্লাইটে বোমা হামলার হুমকি পেয়ে কানাডার ইক্যালুইট বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বোমা হামলার হুমকি পাওয়ার পর গোটা বিমান এমনকী, যাত্রীদের নামিয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছে। কিন্তু কোনও বোমার সন্ধান মেলেনি। সৌদি আরবের দাম্মাম থেকে লাখনৌগামী ইন্ডিগোর বিমান একই ভাবে বোমার হুমকি পেয়ে জয়পুরে অবতরণ করে।

দ্বারভাঙা থেকে মুম্বইগামী স্পাইসজেটের বিমান এবং শিলিগুড়ি থেকে বেঙ্গালুরুগামী আকাসা এয়ারের বিমানেও একই রকম হুমকি দেওয়া হয় বলে খবর পাওয়া গেছে। প্রতিটি ক্ষেত্রেই ভুয়া হুমকি দেওয়া হয়।

 

প্রসঙ্গত, এর আগে রবিবার রাতে মুম্বাই থেকে নিউ ইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। মাঝ আকাশ থেকে তড়িঘড়ি করে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়