বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেশেখ মুজিবকে জাতির পিতা মনে করে না অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা নাহিদ

শেখ মুজিবকে জাতির পিতা মনে করে না অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা নাহিদ

প্রাইম ভিশন ডেস্ক »

শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করে না অন্তর্বর্তী সরকার বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস বাতিল প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।

দেশের জন্য বহু মানুষের অবদান আছে উল্লেখ করে নাহিদ বলেন, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগই তাকে অসম্মানিত করেছে।

তথ্য উপদেষ্টা বলেন, যেসব জাতীয় দিবস বাতিল করা হচ্ছে, সেগুলো চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ। ফ্যাসিস্ট আচরণ ছিল সেটা। সরকার মনে করেছে সেগুলো অগুরুত্বপূর্ণ, তাই বাতিল করা হচ্ছে।

৭ই মার্চ গুরুত্বপূর্ণ হলেও তা জাতীয় দিবসের গুরুত্ব পায় না বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ আরও বলেন, কোনো দিবস বাতিলের প্রয়োজন মনে হলে করা হবে এবং জুলাই অভ্যুত্থানের গুরুত্ব হিসেবে কোনো কোনো দিবস প্রতিষ্ঠিত করা হতে পারে। বাতিল করা দিবসগুলো পরবর্তীতে পুনপ্রতিষ্ঠা করা হবে কি না, তা জনগণ ঠিক করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়