বুধবার, জুন ১০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেপিপলস্ ইন্স্যুরেন্সের ৪৪০তম পরিচালনা পর্ষদের সভা

পিপলস্ ইন্স্যুরেন্সের ৪৪০তম পরিচালনা পর্ষদের সভা

প্রাইম ভিশন ডেস্ক »

পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ৪৪০তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত: ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা ও বাৎসরিক লক্ষ্যমাত্রা নির্ধারণ।

পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ৪৪০তম পরিচালনা পর্ষদ সভা শনিবার, ২১শে ডিসেম্বর ২০২৪ পিএইচপি ফ্যমিলির ফার্ম হাউজ, ভাটিয়ারি, চট্টগ্রাম এ অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান  জাফর আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সাবেক সফল চেয়ারম্যান ও উদ্যেক্তা, বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ¦ সুফি মোহম্মদ মিজানুর রহমান। সভার আমন্ত্রণে সাবেক চেয়ারম্যান মোহম্মদ শামসুল আলম ও মো. আবুল বাশার মুকুল উপস্থিত ছিলেন।

সভায় ২০২৪ সালের বিদায়লগ্নে বিগত বৎসরের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ২০২৫ সালের জন্য বাৎসরিক কর্মপরিকল্পনা, লক্ষ্যমাত্রা, বাজেট, প্রভৃতি বিষয়ে পর্ষদের বিভিন্ন সাব-কমিটির চেয়ারম্যান মহোদয়গণের বক্তব্য তুলে ধরা হয়।

তাছাড়া আগামীতে ব্যবসা বৃদ্ধি, বীমাদাবি দ্রæত পরিশোধ, ঝুঁকি নিয়ন্ত্রন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও পদক্ষেপ গ্রহণ করা হয়।

পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক, পরিচালক ও সাবেক চেয়ারম্যান  আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী ও মোহাম্মদ আলী হোসেন, পরিচালক ব কবির আহমেদ,  মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী, মো. আজিজুল হক, মিসেস জোৎস্না আরা বেগম, স্বতন্ত্র পরিচালক শোভিত বিকাশ বড়–য়া এফসিএমএ, দিলশাদ আহমেদ এবং  এম.এম.জি সারওয়ার । এ সময় উপদেষ্টা এম. এইচ. খালেদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. আজিজুল হোসেন, সিএফও  আবদুল্লাহ-আল-মবিন, কোম্পানি সচিব  সরফরাজ হোসেন এফসিএস সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানস্থল সকল প্রাক্তন এবং বর্তমান পরিচালকগণের সমন্বয়ে একটি মিলনমেলার রূপ ধারন করে এবং ফার্ম হাউজের মনোরম পরিবেশে সকলে একটি হাস্যজ্জল দিন অতিবাহিত করেন। উক্ত দিনে মধ্যাহ্ন ভোজ শেষে কোম্পানীর প্রধান আকর্ষণ  আলহাজ¦ সূফী মোহাম্মদ মিজানুর রহমান দোয়া পরিচালনা করেন এবং সকল পরিচালকগণ এবং কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সকলে তাঁর বক্তব্যের প্রসংশা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়