Homeএই মুহুর্তেলন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

প্রাইম ভিশন ডেস্ক »

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে, কাতার হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রা বিরতি দিয়েছেন বেগম খালেদা জিয়া। কাতারে যাত্রা বিরতিকালে বিমানে বাংলাদেশের কাতারে রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাক্ষাৎ করে বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে’ করে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়