বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেমিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ইউনিয়ন বিএনপির সদস্যসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের সুফিয়া রোডের ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – উপজেলার মায়ানী ইউনিয়নের মায়ানী বড়ুয়াপাড়ার বাসিন্দা সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪৩) ও সুরেশ বড়ুয়ার ছেলে সনি বড়ুয়া (৩৭)।

ওই এলাকার তিনজনের একসঙ্গে মর্মান্তিক দুর্ঘটনায় মারা যাওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ উদ্দিন জানান, মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়ার তিনজন মোটরসাইকেলযোগে সুফিয়া রোডের একটি হোটেলে নাস্তা করতে যায়। নাস্তা করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী বাসের চাপায় ঘটনাস্থলে তিনজন মারা যান। তাদের মধ্যে রুবেল বড়ুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যের দায়িত্বে রয়েছেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, শুক্রবার ভোর রাতে সুফিয়া রোড এলাকায় দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পরপরই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়