সোমবার, মে ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেকক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা: আইএসপিআর

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা: আইএসপিআর

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

তবে কখন এ হামলা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানায়নি আইএসপিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান ঘাঁটির পাশের সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়