Homeএই মুহুর্তেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তির সিদ্ধান্ত হয়নি : উমামা ফাতেমা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তির সিদ্ধান্ত হয়নি : উমামা ফাতেমা

প্রাইম ভিশন ডেস্ক »

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মটি বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এর মুখপাত্র উমামা ফাতেমা। গতকাল রাতে এক ফেসুবক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

ফেসবুক স্ট্যাটাসে উমামা ফাতেমা লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মটি বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশীদার ছাত্রদের সবাই নতুন রাজনৈতিক দল বা নতুন ছাত্র সংগঠনে যুক্ত হয়নি। অংশীদারদের আলোচনা ছাড়া প্লাটফর্ম বিলুপ্ত হবে না। তাই বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল।’

উমামা ফাতেমা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন পরিচিত মুখ। তিনি এই প্ল্যাটফর্মটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি থেকে অনেক সমন্বয়ক নতুন ঘোষণা দেয়া দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিলেও উমামা এখনো যোগ দেননি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়