Sunday, June 28, 2026
spot_img
Homeএই মুহুর্তেসংলাপ নয় মবতন্ত্রই বর্তমানে অধিক সক্রিয় : জিল্লুর রহমান

সংলাপ নয় মবতন্ত্রই বর্তমানে অধিক সক্রিয় : জিল্লুর রহমান

প্রাইম ভিশন ডেস্ক »

জনপ্রিয় টিভি উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠন, সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থীর শপথ বিলম্বিত রাখা এবং রাস্তায় প্রতিদিনের আন্দোলনের ভেতর দিয়ে স্পষ্ট হয়ে উঠছে সংলাপ নয় মবতন্ত্রই বর্তমানে অধিক সক্রিয়। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, বিএনপি এবং বামপন্থিদের একাংশ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য অনড়। অন্যদিকে এনসিপি এবং ইসলামপন্থি দলগুলো নির্বাচনের সময় পিছিয়ে ২০২৬ সালের মাঝামাঝি করতে চায়।

সরকার এখন পর্যন্ত বলছে, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। কিন্তু এই ধোঁয়াশা অবস্থান রাজনীতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। নির্বাচন কমিশন পুনর্গঠন, সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থীর শপথ বিলম্বিত রাখা এবং রাস্তায় প্রতিদিনের আন্দোলনের ভেতর দিয়ে স্পষ্ট হয়ে উঠছে সংলাপ নয় মবতন্ত্রই বর্তমানে অধিক সক্রিয়।
এই অস্থিরতা এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন উঠেছে।

যদিও পরে জানানো হয়েছে তিনি দায়িত্বে বহাল থাকবেন। কিন্তু এই পদত্যাগ ভাবনার পিছনে যে হতাশা ও বিরক্তি কাজ করছে তা অস্বীকার করার উপায় নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়