বুধবার, মার্চ ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেনতুন তিন নোটের নকশা প্রকাশ কেন্দ্রীয় ব্যাংকের

নতুন তিন নোটের নকশা প্রকাশ কেন্দ্রীয় ব্যাংকের

প্রাইম ভিশন ডেস্ক »

নতুন ২০, ৫০ ও ১০০০ টাকার নোটের নকশার ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে বিতর্ক থাকার পরও ২০ টাকার নোটে কান্তজিউ মন্দির ও মহাস্থানগড়ের ছবি দিয়ে নোটের নকশা চূড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে এই নকশা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

প্রকাশিত নকশায় দেখা যায়, নতুন ২০ টাকার নোটের এক পাশে স্থান পেয়েছে মধ্যযুগের স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন দিনাজপুরের কান্তজিউ মন্দির। অপরপাশে রয়েছে বাংলার আরেক ঐতিহাসিক স্থান মহাস্থানগড়ের ছবি। অবশ্য ২০ টাকার আগের নোটে ছিল বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ।

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশে সব ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান করে। এই দেশে সব ধর্মের মানুষেরই ঐতিহাসিক স্থাপনা ও ঐতিহ্য রয়েছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন স্বরূপ ২০ টাকার নোটে ঐতিহাসিক কান্তজিউ মন্দির স্থান পেয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, নতুন নোটে থাকবে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। ঈদে বাজারে প্রথমে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট আসবে।

আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত ডিসেম্বরে নতুন নকশার নোট বাজারে আনার সিদ্ধান্ত নেয় এই সরকার। তারই ধারাবাহিকতায় টাঁকশাল চলতি মাসে নতুন নকশার নোট ছাপানো শুরু করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়