Homeএই মুহুর্তেকিশোরের বেপরোয়া গাড়িতে প্রাণ গেল আরেক কিশোরের

কিশোরের বেপরোয়া গাড়িতে প্রাণ গেল আরেক কিশোরের

প্রাইম ভিশন ডেস্ক »

একাদশ শ্রেণির ছাত্রের হাতে ছিল প্রাইভেটকারের স্টিয়ারিং। বেপরোয়া গতির সেই গাড়ির নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে সাইকেল আরোহী ওসমান গণি মানিক নামের সমবয়সী এক গৃহকর্মীর।

এ সময় কালো পিচ ঢালা সড়ক রক্তে ভেসে যায়। মর্মান্তিক এ ঘটনা নাড়া দিয়েছে প্রত্যক্ষদর্শীদের।
তারা গাড়িসহ অপ্রাপ্তবয়স্ক, লাইসেন্সবিহীন ওই চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সাদা রঙের হোন্ডা সিভিক প্রাইভেট কারটির নম্বরপ্লেটে লেখা ছিল চট্ট মেট্রো-গ ১৪-২৮৫৬।
বুধবার (১১ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে হালিশহর থানাধীন আড়ং (সিলভার বেলস স্কুল) এলাকায় এ ঘটনা ঘটেছে।

হালিশহর থানার এসআই তীথংকর  জানান, নিহত সাইকেল আরোহীর বয়স আনুমানিক ১৯। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পূর্ব বাইশারী এলাকার মো. নাছিরের ছেলে। হালিশহর এলাকায় জানে আলমের বাসায় কাজ করতেন। দুর্ঘটনার সময় প্রাইভেটকারের চালকের আসনে ছিল কমার্স কলেজের একাদশ শ্রেণির ছাত্রটি।

প্রাইভেটকার, চালকের আসনে থাকা ছাত্র পুলিশের হাতে আটক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হালিশহর থানার ওসি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়