শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৫

ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৫

প্রাইম ভিশন ডেস্ক »

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

শনিবার ভোররাত ৩টার দিকে উপজেলার নূরজাহানপুর এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুইজন।

নিহতদের একজন তামান্না আক্তার (২২), পিতা হাসেম আলী। অপরজন আমিনুল ইসলাম (৩৫)। বাকীদের পরিচয় এখনো মেলেনি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়