শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেনির্বাচনের ঘোষণা কিছু দিনের মধ্যেই শুনবেন: আইন উপদেষ্টা

নির্বাচনের ঘোষণা কিছু দিনের মধ্যেই শুনবেন: আইন উপদেষ্টা

প্রাইম ভিশন ডেস্ক »

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নির্বাচনের সময় নিয়ে কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সংস্কার ও সমসাময়িক কাজের বর্ণনা দিতে গিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে আগামী নির্বাচনের তারিখ কবে ঘোষণা করা হবে, এমন প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, ওয়েট করেন, কিছু দিনের মধ্যে ঘোষণা শুনবেন।

তিনি বলেন, নির্বাচনি কার্যক্রমতো নির্বাচন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাদের বলতে পারি। আমাদের নিয়ত আছে, বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন দেওয়ার, এটা স্যার (প্রধান উপদেষ্টা) আমাদের সব সময় বলেন।

আরেক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ২০০৮ সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই, এর সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। ২০০৮-এর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিকরা আছেন, কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন ২০০৮-এর নির্বাচন নিয়ে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়