Wednesday, July 1, 2026
spot_img
Homeএই মুহুর্তেসাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেপ্তার

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেপ্তার

প্রাইম ভিশন ডেস্ক »

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীতে মঞ্চ-৭১ ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়