রবিবার, মে ৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেধানের শীষে ভোট দিন, উন্নয়নের দায়িত্ব আমার: মীর হেলাল

ধানের শীষে ভোট দিন, উন্নয়নের দায়িত্ব আমার: মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাটহাজারী-বায়েজিদ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বায়েজিদ এলাকায় গণসংযোগ করেছেন।

রোববার (৯ নভেম্বর) গণসংযোগের শুরুতেই তিনি সুলতানুল আরেফিন হজরত বায়েজিদ বোস্তামীর (র.) মাজার জিয়ারত ও ফাতিহা পাঠ করেন। পরে তিনি এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ শুরু করেন।

মীর হেলাল আাগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, আপনারা ধানের শীষে ভোট দিন, এলাকার উন্নয়নের দায়িত্ব আমার।

তিনি বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং আগামী নির্বাচনে দেশবাসীকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

ব্যারিস্টার মীর হেলাল বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামীদিনে এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে থাকবে না কোনো ক্ষুধা-দারিদ্র্য, বেকারত্ব-সন্ত্রাস, অশিক্ষা-কুসংস্কার, অন্যায়অবিচার অনিয়ম-দুর্নীতি। থাকবে কেবল সুখ-শান্তি, ন্যায়ভিত্তিক সমৃদ্ধ মানবিক সমাজ যার প্রতিশ্রুতি বিএনপি রাষ্ট্র গঠনের ৩১ দফায় দিয়েছে।

এ সময় বায়েজিদ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরী, মহানগর বিএনপি নেতা এসএম ফয়েজ আহমদ, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, ইয়াকুব চৌধুরী, বায়েজিদ থানা শ্রমিকদল সভাপতি আজিজ উদ্দিন মিন্টু, মহানগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন, উত্তর জেলা জাসাস সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বেলাল, সদস্যসচিব আবদুল করিম, ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মামুন আলম, সদস্যসচিব আবু জাফর খোকন, মহানগর যুবদল নেতা আবদুল কাদের জুয়েল, থানা বিএনপি নেতা মকবুল হোসেন, অরুপ বড়ুয়া, মিজানুর রহমান, মীর খালেদ হোসেন সায়েম, চাঁন মিয়া, মিজানুর রহমান বাবুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ আলতাফ হোসেন, কামরুল ইসলাম, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আবদুর রহিম, নাজমুল হক প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়