বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেপুঁজিবাজারে বড় পতন, সূচক কমেছে ১২২ পয়েন্ট, সর্বশান্ত হচ্ছে বিনিয়োগকারীরা

পুঁজিবাজারে বড় পতন, সূচক কমেছে ১২২ পয়েন্ট, সর্বশান্ত হচ্ছে বিনিয়োগকারীরা

প্রাইম ভিশন ডেস্ক »

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সাড়ে তিন শতাধিক শেয়ারের দরপতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে ১২২ পয়েন্টের বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২২ দশমিক ৬৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭০২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে ৯৭৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪৭ দশমিক ৭১ পয়েন্ট কমে ১৮৫১ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৮৩ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৯০ কোটি ১৩ লাখ ৮২ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫টি কোম্পানির, বিপরীতে ৩৫২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়