শনিবার, মে ২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেমিরসরাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

মিরসরাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে সৃষ্টি হয় তীব্র যানজট।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহত খাদিজা মাশমুম বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি। তাঃক্ষণিক আহতদের নাম-পরিচয়ও পাওয়া যায়নি।

চট্টগ্রাম জেলা পুলিশ সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় জটলা দেখে নেমেছি। দুর্ঘটনার বিষয়টি দেখে ফায়ার সার্ভিস, থানা পুলিশকে খবর দিয়েছি। দুইজন নিহত হওয়ার খবর পেয়েছি। হাসপাতালে ৩ জনকে নিয়ে গেছে আশঙ্কাজনক অবস্থায়।

জানা যায়, সকালে মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। ধাক্কায় অটোরিকশাটি পুকুরে পড়ে যায়। এতে দুইজন নিহত হয় ও তিনজন আহত হয়। গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়