শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেবোমা বানানোর সময় বিস্ফোরণ, নিহত ২

বোমা বানানোর সময় বিস্ফোরণ, নিহত ২

প্রাইম ভিশন ডেস্ক »

চাঁপাইনবাবগঞ্জের সদরে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, রাতে বোমা বানানোর সময় বিস্ফোরণে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয়রা চাঁপাইনবাগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, যে বাড়িতে বোমা বানানো হচ্ছিল, সেটিও আংশিকভাবে ভেঙে গেছে এবং টিনের চালা উড়ে গেছে।

ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়